
মাসুদ হোসেন : বাংলাদেশ থেকে জাপানে উচ্চ শিক্ষা ও কর্মসংস্থানের মাধ্যমে ক্যারিয়ার গঠনের লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলার মহামায়ায় উদ্বোধন হয়েছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারের।
শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১১টায় মহামায়া পশ্চিম বাজারস্থ টাহরখিল আন নূর মাদ্রাসা মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে একটি ফ্রি সেমিনারও অনুষ্ঠিত হয়েছে।
ইউনিটি গ্লোবাল এডুকেশন এর কো ফাউন্ডার মাহবুব খান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক এবং প্যারিস গ্র্যাজুয়েট স্কুলের অধ্যাপক শরীফ উদ্দিন আহমেদ রানা।
নাছির উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুরের সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ, করবন্দ আল আমিন দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল কাইউম ফারুকী, টাহরখিল বাইতুল নূর জামে মসজিদের খতিব মাওলানা আক্তার হামিদ পাটওয়ারী। হাফেজ মোঃ রায়হান খান এর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোঃ আল আমিন হোসেন।
মোঃ জাহিদ খান এর সার্বিক তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন, মঞ্জুরিয়া ইসলামিয়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল কালাম মিজি, মহামায়া ক্রিয়েটিভ ডিজিটাল সাইন এর সত্ত্বাধিকারী আব্দুল কাদির, প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থার সহ সভাপতি জুয়েল হাজী, মহামায়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী খালেদ হোসেন, প্রতিষ্ঠানটির কো ফাউন্ডার সালমান সুমন, ওমর ফারুক, ভার্চুয়ালি যুক্ত ছিলেন মোঃ শামীম খান, চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন সামাজিক ও উক্ত প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত বিভিন্ন নেতৃবৃন্দ।
জানা যায়, ইউনিটি গ্লোবাল এডুকেশন সেন্টারের মাধ্যমে জাপান বিষয়ক সেমিনার এবং জাপানি ভাষা ও সংস্কৃতির প্রশিক্ষণের সুযোগ তৈরি করবে। সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক উক্ত সেমিনারে জাপানের একটি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আকিরা চেন চেই জুম মিটিংয়ের মাধ্যমে অংশগ্রহণ করেন। এবং জাপানে কর্মসংস্থানের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা মূলক কথা বলেন।




