
চাঁদপুর খবর রির্পোট: শিক্ষামন্ত্রণালয়ের অধীন এনটিআরসি ৬ষ্ঠ নিয়োগ গণবিজ্ঞপ্তির আলোকে চাঁদপুর সদর উপজেলার শতবছরের ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসায় সুপারিশ প্রাপ্ত ২জন প্রভাষক ও ১জন সহকারি মৌলভীকে নিয়োগ দেওয়া হয়েছে।
২৮আগস্ট দ্রুত সময়ের মধ্যে সরকারি বিধি মোতাবেক সকল প্রক্রিয়া শেষে মাদরাসার গভর্নিং বডির নবাগত সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ও মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন যোগদানপত্র গ্রহন করেন।
নিয়োগপ্রাপ্ত প্রভাষকরা হলেন, হাদীস বিষয়ের প্রভাষক তানজিনা, ইসলামের ইতিহাস বিষয়ে রেশমা আক্তার, সহ: মৌলভী মো: আমিনুল ইসলাম।




