
স্টাফ রিপোর্টার : “মানবতার সেবা ও দেশ পরিচালনায় যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভ করা” এই স্লোগানকে সামনে রেখে হাইমচর উপজেলার ৬নং চরভৈরভী ইউনিয়নের ভোটকেন্দ্র পরিচালকদের নিয়ে নির্বাচনী নার্সিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে হাইমচর চরভৈরভী ইউনিয়নের শ্বাজলীয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের এমপি পদপ্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজাহান মিয়া।
উদ্বোধনী বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী চাঁদপুর ৬নং চরভৈরভী ইউনিয়ন আমীর হাফিজ আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা আমীর মাওলানা আবুল হোসাইন, উপজেলা সেক্রেটারি মোঃ জসিম উদ্দিন, উপজেলা সহকারী সেক্রেটারি সাইফুর রহমান আশরাফি,
সাবেক উপজেলা আমীর মাওলানা আব্দুল হক ও ইউনিয়ন টিম সদস্য মাওলানা আলমগীর হোসাইনসহ চরভৈরভী ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের জামায়াত নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন চরভৈরভী ইউনিয়ন সেক্রেটারি আহাম্মদ আলী হাওলাদার। বক্তারা বলেন, আগামী নির্বাচন হবে ভোটকেন্দ্রিক। এখানে কারো দখলদারিত্ব নয়, বরং একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।




