মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেক দল ১৪ ইউনিয়নের কর্মী সমাবেশ

মতলব উত্তর প্রতিনিধি : চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক দল ১৪ টি ইউনিয়নের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগষ্ট) বিকালে উপজেলার কালীপুর হাইস্কুল এন্ড কলেজ মাঠে কর্মী সমাবেশে চাঁদপুর জেলা ও মতলব উত্তর উপজেলার নেতৃবৃন্দ অংশগ্রহন করেন এবং ১৪ টি ইউনিয়নের নেতৃবৃন্দ মিছিলে মিছিলে যোগদান করেন।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শাহজালালের সভাপতিত্বে ও সদস্য সচিব আনিছুর রহমান এবং ভিপি মফিজুল ইসলাম শান্ত’র যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন,

উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি গণি তফাদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, ছেংগারচর পৌর বিএনপির সভাপতি নান্নু প্রধান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আজহারুল ইসলাম মুকুল, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামসুল আরেফিন খান শুভ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামসুল আলম সূর্য,

উপজেলা বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক সাহাদাত ভুইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আঃ মান্নান সাগর, উপজেলা শ্রমিক দলের সভাপতি আঃ মালেক মোল্লা, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মৃধা সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত স্বেচ্ছাসেবক দলের নেতারা। সমাবেশে স্বেচ্ছাসেবক দলের কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে আলোচনা করা হয়।

সম্পর্কিত খবর