মায়ের কোল থেকে ছিনিয়ে নেওয়া শিশু অবশেষে চাঁদপুর থেকে উদ্ধার

স্টাফ রিপোর্টার : মায়ের কোল থেকে ছিনিয়ে নেওয়া শিশু, অবশেষে চাঁদপুর থেকে উদ্ধার” অচেতন করে মাকে ফেলে রেখে শিশু বিক্রি, শেষমেশ চাঁদপুর থেকে উদ্ধার এক অন্ধকার থেকে আলো ফিরে পেল এক মা তাঁর এক বছরের সন্তানকে।

বরিশালে হঠাৎই পরিণত হলো দুঃস্বপ্নে। আলতাফ হাওলাদারের ছেলে নাসির হাওলাদার ষড়যন্ত্র করে মিথ্যা মামলায় শিশুটির বাবা রাকিব শিকদারকে কারাগারে পাঠায়। বাবার অনুপস্থিতিতে সুযোগ নেয় সে। মাকে অচেতন করে ঢাকায় নিয়ে যায়, মিরপুর মাজারের পাশে ফেলে রেখে এক বছরের শিশু শফিকুল ইসলামকে নিয়ে চাঁদপুরে ৩০ হাজার টাকা বিক্রি করে দেয়। মিতু আক্তার, শিশুটির মা, তখন দিশেহারা। ছেলেকে খুঁজে না পেয়ে তিনি থানায় জিডি করেন। তারপর আসে খবর—অপহরণকারী নাসির তাঁর শিশুকে বিক্রি করে দিয়েছে।

এ যেন সিনেমার মতো টানটান উত্তেজনা। অবশেষে পুলিশের তৎপরতায় দেখা মেলে আশার আলো। চাঁদপুর মডেল থানা এএসআই কামরুল ইসলাম সদর উপজেলার বিষ্ণপুর এলাকায় অভিযান চালান। সেখান থেকেই উদ্ধার হয় এক বছরের সেই শিশু। দীর্ঘ সময় পর আবার ছেলেকে বুকে জড়িয়ে ধরেন মা।

চারপাশে তখন কান্না আর স্বস্তির মিশ্র অনুভূতি। এই ঘটনার পর ভুক্তভোগী মা মিতু আক্তারের কণ্ঠে ছিল ক্ষোভ ও দাবি। তিনি বললেন, এমন জঘন্য অপরাধের জন্য নাসির হাওলাদারের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।

সম্পর্কিত খবর