
মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত, খাদ্যবান্ধব কর্মসূচীর অনুকূলে ইউনিয়নের নিবন্ধিত ৯’শ জন হতদরিদ্রের জন্য স্বল্প মূল্যে ১৫টাকা কেজিতে চাল বিক্রয় শুরু করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) খাদ্য বিভাগ চাঁদপুর সদর, চাঁদপুর এর বাস্তবায়নে ইউনিয়নের জাফরবাড়ী বিক্রয় কেন্দ্রের মাধ্যমে ৩৮৪ জন ভোক্তা ৩০ কেজি হারে এই চাল ক্রয়ের সুযোগ পাচ্ছেন।
এছাড়া আজ ২৮ আগস্ট বৃহস্পতিবার কুমারডুগীর বিক্রয় কেন্দ্রের মাধ্যমে ৫১৬ জন ভোক্তা এ চাল ক্রয়ের সুযোগ পাবেন। শাহমাহমুদপুর ইউনিয়নে মোট ৫’শ ৭৪ জন ভোক্তার মাঝে উক্ত চাল ক্রয়- বিক্রয় কার্যক্রম চলবে টানা ৩দিন পর্যন্ত।
বুধবার (২৭ আগস্ট) জাফরবাড়ী বিক্রয় কেন্দ্র পরিদর্শন করেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজি, সিনিয়র সহ-সভাপতি নাহিদ হায়দার খান,
যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাটওয়ারী, ইউপি সদস্য ইব্রাহিম তালুকদার, ডিলার মোঃ কামাল হাওলাদার, স্বেচ্ছাসেবক দল নেতা জুলহাস পাটওয়ারী সহ অন্যান্য নেতৃবৃন্দ।




