মতলব দক্ষিণে উচ্ছেদ অভিযান কালে আটক-১

চাঁদপুর খবর রিপোর্ট : মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট বাজার এলাকার জেলা পরিষদের জায়গার উপর অবৈধভাবে গড়ে উঠা বিভিন্ন ব্যবসার প্রতিষ্ঠান উচ্ছেদ অভিযান কালে আব্দুল হাকিম নামে একজনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫খ্রি.) দুপুরে এ ঘটনা ঘটে।

তার অপরাধ তিনি মুন্সীরহাট বাজারে বিভিন্ন দোকান মালিকদের কাছ থেকে (উচ্ছেদ অভিযান থেকে রক্ষার চেষ্টা করার জন্য) টাকা হাতিয়ে নেয়া। তিনি নিজেও স্বীকার করেন এবং তার নিকট ৪০ হাজার টাকা ছিলো।

এছাড়া ওই বাজারের অধিকাংশ দোকান মালিকদের অভিযোগ, আব্দুল হাকিম মিয়ার প্রতিশ্রুতি এবং আশ্বাসের কারনে দোকান মালিকরা তাদের দোকান ও মালমাল সরিয়ে নিতে বিলম্বিত করেন। যার ফলে একদিনের মধ্যে দোকান সরিয়ে নেয়া অনেক কষ্টসাধ্য হচ্ছে।

পরে দোকান মালিকদের কাছ থেকে নেয়া টাকা ফেরত দেয়ায় তাকে ছেড়ে দেয়া হয়েছে। এবং মুন্সীরহাট বাজারে তারও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয়ার জানান।

সম্পর্কিত খবর