উত্তর শাহতলী যোবাইদা বালক সপ্রাবি পরিদর্শন

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করা হয়েছে।

গতকাল ২৬আগস্ট (মঙ্গলবার) দুপুরে বিদ্যালয়ের কার্যক্রম পরিদর্শন করেন বিদ্যালয়ের জমিদাতা সদস্য এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

পরিদর্শনকালে প্রধান শিক্ষিকা-শিক্ষকবৃন্দ আগমন-প্রস্থান নিশ্চিত করা,শিক্ষার মানউন্নয়ন,ভালো ফলাফল অর্জন,শিক্ষার্থী ঝরেপড়া রোধ,শতভাগ ছাত্র-ছাত্রী উপস্থিত নিশ্চিত করা, নিয়মিত অভিভাবক ও মা সমাবেশ,শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার থেকে বিরত রাখা,স্কুলে পাঠদান নিশ্চিত করা, শিক্ষাথীদের বাড়ীতে বাড়ীতে ভিজিট,প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিদ্ধান্ত বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জিলানী চিশতী উবির প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবু্ল কালাম আজাদ, সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, সহকারি শিক্ষিকা শামীমা সুলতানা, সহকারি শিক্ষিকা নাজিয়া মাহবুব, সহকারি শিক্ষিকা শাহিনা সুলতানা, সহকারি শিক্ষক মো: কবির হোসেন চৌধুরীসহ অন্যান্যরা।

সম্পর্কিত খবর