শাহতলী নির্বাসী সোবহান চৌধুরীর কুলখানি অনুষ্ঠিত

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বড় শাহতলী গ্রামের চৌধুরী বাড়ি নিবাসী সকলের সুপরিচিত মুখ সোবহান চৌধুরী’র কুলখানি উপলক্ষে কবর জিয়ারত, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২৬আগস্ট (মঙ্গলবার) মরহুমের নিজ বাড়িতে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদের পূর্বে শাহতলী কামিল মাদরাসার সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজীর পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদরাসার গভর্নিং বডির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

দোয়া মিলাদ পরিচালনা করেন পাটওয়ারী বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা মোবারক। কবর জিয়ারত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী। এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক মো: নুরুজ্জামান মুন্সি, পু্লিশ কর্মকর্তা মো: জাকির চৌধুরী, সাবেক মেম্বার মো: সফিক কারী, স্থানীয় সমাজসেবক বাবুল কারী ,মরহুমের ভাতিজা মো: মনির চৌধুরী, স্থানীয় মো: রুবেল কারী, খানেকা শরীফের ইমাম মাওলানা নাইম শেখ, স্থানীয় মো: ইলিয়াছ চৌধুরী, স্থানীয় মো: রফিক কারী, স্থানীয় মো: শামছু শেখ, মরহুমের ছেলে মো: সোহাগ চৌধুরী, স্থানীয় রুশু কারী সহ মুসল্লীগণ।

জানা যায়, ২২আগস্ট সকাল ৫টায় মরহুমের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৭০বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

সম্পর্কিত খবর