প্রকাশিত সংবাদের প্রতিবাদ

চাঁদপুরের বহুল প্রচারিত ‘দৈনিক চাঁদপুর খবর’ পত্রিকায় গত ১৮আগস্ট ২০২৫ খ্রি. তারিখে “চাঁদপুরে গোলাম মর্তুজার বিরুদ্ধে হুমকি-ধমকির অভিযোগ।

মডেল থানায় জিডি শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। আমি প্রকাশিত সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল ভূয়া পরিচয়ে আমার সামাজিক অবস্থান ও মানসম্মান বিনষ্ট করে আমাকে হেয় ও হেনস্তা করার হীন উদ্দেশ্যমূলক বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে।

প্রকৃতপক্ষে বিষ্ণুপুর মনোহরখাদী গ্রামের ছাদামের মেয়ে লামিয়া আক্তার, মতলব উত্তর জহিরাবাদ ইউনিয়নের বড় বাড়ির মোঃ আমান উল্লাহর ছেলে তানভীর আহম্মেদ মতলব দক্ষিণের আবুল কাশেমের ছেলে মোঃ সেলিম খানকে আমি চিনি না।

তাদের সাথে আমার কখনোই পরিচয় ছিলো না এবং এখনো নাই। তাই তাদের সাথে কোন প্রকার লেনদেনের প্রশ্নই আসে না।

সংবাদে উল্লেখ করা হয়েছে যে, লামিয়া, তানভীর আহম্মেদ ও সেলিম খান নাকি আমার নামে সদর মডেল থানা, মতলব উত্তর থানা ও মতলব দক্ষিণ থানায় পৃথক পৃথকভাবে গত ১২ আগস্ট সাধারণ ডাইরী (জিডি) করেছে। কিন্তু খোঁজ নিয়ে জানা যায়, ৩টি থানার কোন থানায়ই আমার নামে কোন সাধারণ ডাইরী (জিডি) হয়নি।

তবে চাঁদপুর মডেল থানায় লামিয়া আক্তার নামে একজন আমার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছে। কিন্তু তদন্তকারী কর্মকর্তা অদ্যাবধি লিখিত অভিযোগকারিনী লামিয়া আক্তারকে সনাক্ত করতে পারেননি। আমি নিজেও লামিয়া আক্তার, তানভীর আহম্মেদ ও সেলিম খানের পরিচয় সনাক্ত করতে বহু চেষ্টা করেও ব্যর্থ হয়েছি।

প্রতিবেদককে মিথ্যা, ভিত্তিহীন, মনগড়া ও কাল্পনিক তথ্য দিয়ে যে সংবাদ প্রচার করা হয়েছে তা হীন উদ্দেশ্যপূর্ণ। আমার মানসম্মান ক্ষুন্ন করে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অসৎ উদ্দেশ্যে ও অশুভ পরিকল্পনায় একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল ভূয়া পরিচয়ে আমার বিরুদ্ধে এই মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক সংবাদটির প্রচার করেছে। চক্রান্তকারীদের সঠিক পরিচয় উদঘাটনে করতে আমি আইনের আশ্রয় গ্রহণ করবো।

আমার মানহানীকর মিথ্যা ও ভিত্তিহীন সংবাদটির আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আপনার বহুল প্রচারিত পত্রিকায় এই প্রতিবাদটি ছাপানোর জন্য অনুরোধ করছি। নিবেদক গোলাম মর্তুজা চৌধুরী চাঁদপুর । তারিখ : ২৫ আগস্ট ২০২৫খ্রী।

সম্পর্কিত খবর