
স্টাফ রিপোর্টার : চাঁদপুরে বার্ষিক তাবুবাস ও দীক্ষা অনুষ্ঠানে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২১ আগস্ট ২০২৫) বুধবার চাঁদপুরে শিখি নেতৃত্ব, গড়ি দেশ– আমরা স্কাউট, আমরা বিষেজ্ঞ’ এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত বার্ষিক তাবুবাস ও দীক্ষা অনুষ্ঠানে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এ আলোচনা সভায় বক্তব্য রাখেন অধিদপ্তরের পরিদর্শক মোঃ আহসান হাবিব।
এছাড়া অত্র স্কুলের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ প্রভাব ও কুফল সম্পর্কে অবহিত করেন। বক্তারা বলেন, মাদক শুধু ব্যক্তিকে নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তরুণ প্রজন্মকে এই মরণব্যাধি থেকে দূরে রাখতে হলে সচেতনতার বিকল্প নেই।
আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে মানবদেহে মাদকের ক্ষতিকর দিক তুলে ধরা স্লোগান সম্বলিত থ্রিডি স্কেল ও জ্যামিতি বক্স বিতরণ করা হয়।
একইসঙ্গে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীরা প্রতিজ্ঞা করে যে তারা নিজেরা কখনো মাদকের সঙ্গে জড়াবে না এবং পরিবার ও সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে সচেষ্ট থাকবে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, তারা এখন থেকে সহপাঠীদেরও মাদকের কুফল সম্পর্কে সচেতন করবে এবং মুক্ত প্রজন্ম, মাদকমুক্ত সমাজ’ গড়তে কাজ করবে।




