মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) বিকাল ৪ টায় ইউনিয়নের কুমাড়ডুগি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই উক্ত আয়োজন অনুষ্ঠিত হয়। শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি স্বপন মাহমুদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ খলিলুর রহমান গাজী।
এসময় তিনি তার বক্তব্যে বলেন, আজকের মূল অনুষ্ঠানটি হলো নতুন সদস্য সংগ্রহ এবং পুরান সদস্যদের নবায়ন। আমরা আজকে যে দলের সদস্য হবো এই দলের প্রতিষ্ঠাতা হলেন এশিয়ার সর্ববৃহৎ দল জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
তিনি শুধু রাষ্ট্রপতি ছিলেন না, তিনি এ দেশের সেনাবাহিনীর প্রধান ছিলেন। এদেশের স্বাধীনতার ঘোষক ছিলেন। শুধু তাই নয় তিনি স্বাধীনতা যুদ্ধে ১১ টি সেক্টরের একজন বিজ্ঞ কমান্ডার ছিলেন। জিয়াউর রহমানের নামের প্রথম অক্ষর জেড দিয়ে, স্বাধীনতা যুদ্ধে তিনি একটি জেড ফোর্স গঠন করেছিলেন। স্বাধীনতা যুদ্ধে ওনার অবদানের জন্য শেখ মুজিবুর রহমান বীর উত্তম উপাধি দিয়েছিলেন। এ দেশের সাবেক রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধান, স্বাধীনতার ঘোষক, মহান মুক্তিযোদ্ধা বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ইতিহাস জানতে হবে। বিএনপি এদেশে সবচেয়ে জনপ্রিয় দল ।জনগণের সমথন নিয়ে বিএনপি আগামীতে ক্ষতায় আসবে বলে আশা করছি ।
তিনি আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের তিন তিন বারের প্রধানমন্ত্রী এবং তিনি এদেশের সর্বপ্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন। তিনি গণতন্ত্রের মাথা এবং আপোষহীন নেত্রী। তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেন না। তাই বিশ্ববাসী উনাকে আপোষহীন নেত্রী হিসেবে উপাধি দিয়েছেন। এইটা আমাদের গর্বের ব্যাপার। সারা পৃথিবীতে তরুণ নেতাদের মধ্যে কে সবচেয়ে বেশি জনপ্রিয় একটি জরিপ হয়েছে সেই জরিপে ১ নম্বর হলেন আমাদের প্রাণ প্রিয় তরুণ নেতা তারেক রহমান। আমরা এই দলের সদস্য হয়ে নারী-পুরুষ সকলেই গর্বিত হবো। এখানে যে সদস্য হবেন এটা আপনাদের এক সময় একটি সার্টিফিকেট।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজালাল মিশন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ হযরত আলী ঢালী, যুগ্ম আহ্বায়ক মোঃ আক্তার হোসেন সাগর, এ্যাড. জসিম মেহেদী, সদস্য মোঃ আবু তাহের খোকন। এছাড়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি নাহিদ খান, সহ-সভাপতি মজিবুর রহমান ঢালী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ মিজানুর রহমান পাটোয়ারী,
সাংগঠনিক সম্পাদক সফিক কবিরাজ, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল হাওলাদার, সাধারণ সম্পাদক আরিফ কাজী, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মনিরুজ্জামান পাটোয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা গাজী নূর আলম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আল আমিন পাটওয়ারী নয়ন, ছাত্রদল নেতা জিসান আহমেদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, ২নং ওয়ার্ড বিএনপি সভাপতি মাহবুব বেপারী, সাধারণ সম্পাদক কবির মোল্লা, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ কালাম পাটোয়ারী,
সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম অজি, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোঃ জহিরুল ইসলাম বেপারী, আরিফ তালুকদার, ৪নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসেন মিজি, যুবদল নেতা অলিউল্যাহ গাজী, ইউসুফ গাজী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আশেক এলাহী, ইউনিয়ন তাঁতীদলের সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন মল্লিক, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আলমগীর হোসেন সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।