চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিনকে চট্টগ্রাম বদলী

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন কে চট্টগ্রাম প্রাথমিক শিক্ষা বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয়ে বদলী করা হয়েছে।

গতকাল ২৪আগস্ট (রবিবার) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার উপ-সচিব মো: শামছুল আরিফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে চট্টগ্রাম প্রাথমিক শিক্ষা বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয়ে সহকারি পরিচালক পদে বদলী করা হয়।

উল্লেখ্য বিগত পতিত ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকারের আমলে চাঁদপুরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে ফাতেমা মেহের ইয়াসমিনকে পোষ্টিং করা হয় ।

সম্পর্কিত খবর