চাঁদপুরের সাবেক এমপি রাশেদা বেগম হীরার স্বামী জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে:দোয়া কামনা

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরের কৃতি সন্তান বিএনপির সাবেক দু-বারের মহিলা এমপি ও বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবং উপদেষ্টা আলহাজ্ব রাশেদা বেগম হীরার স্বামী খাদ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক মো: রফিকুল ইসলাম মজুমদার জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।

গত (১০ আগস্ট ২০২৫খ্রি.) উন্নত চিকিৎসার জন্য তিনি ব্যাংককের ব্রামরুনগ্রাড হসপিটালে চিকিৎসা নিয়েছেন। পরে দেশে ফিরে আসলে তার অবস্থার অবনতি হলে তাকে পুনরায় ঢাকা পপুলার হাসপাতালে বর্তমানে ভর্তি হয়েছে।

গতকাল রোববর (২৪ আগস্ট ২০২৫খ্রি.) রাতে বিএনপির উপদেষ্টা সাবেক এমপি আলহাজ্ব রাশেদা বেগম হীরা তার ফেসবুক আইডিতে এক স্ট্যাটার্সে বলেন, ব্যাংক ব্রামরুনগার্ড থেকে তেমন কোন আশা নিয়ে ফিরিনি। ফিরে এসে গতকাল থেকে ঘরে মেনেজ করা অসম্ভব হওয়াতে আবার ঢাকা পপুলার হাসপাতালে ভর্তি করিয়েছি। আমিও মানসিক শক্তি হারাচ্ছি। আমার স্বামী বর্তমানে জীব- মৃত্যুর এ যুদ্ধে কতক্ষণ টিকে থাকবে মহান আল্লাহ শুধু বলতে পারেন। তব্ওু মহান আল্লাহর রহমতে আশা থেকে আমি নিরাশ নই। এ ছাড়াও দৈনিক চাঁদপুর খবরকে বিষয়টি মোবাইলে নিশ্চিত করেন তিনি।

জানা যায়, সাবেক মহিলা এমপি আলহাজ্ব রাশেদা বেগম হীরার স্বামী মো: রফিকুল ইসলাম মজুমদার দীর্ঘদিন কিডনি, ডায়াবেটিকসহ নানা জটিল রোগে আক্রান্ত। তিনি দেশবাসীর কাছে তার স্বামীর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

সম্পর্কিত খবর