যৌথ বাহিনীর অভিযানে ফরিদগঞ্জে মাদক কারবারি আটক

স্টাফ রিপোটার : ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প হতে তালিকাভুক্ত অপরাধী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করে শনিবার (২৩ আগস্ট ২০২৫) রাত দেড়টার সময় স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে ধানুয়া বাজার এলাকা থেকে মাদক কারবারি রাব্বি তালুকদার (১৮)কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নিকট হতে ৯৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনী ব্যবস্থাগ্রহণ করার জন্যে উদ্ধারকৃত মাদক এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে ফরিদগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

সম্পর্কিত খবর