শাহমাহমুদপুরে চাঁদপুর জেলা তথ্য অফিসের উন্মুক্ত বৈঠক

স্টাফ রিপোর্টার: চাঁদপুর জেলা তথ্য অফিসের আয়োজনে সদর উপজেলার ৪ নং শাহমাহমুদপুর ইউনিয়নে তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ নির্মাণে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২৩ আগস্ট, শনিবার বিকাল সাড়ে ৪ টায় শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারী কাজী বাড়ীর উঠানে এই “উন্মুক্ত বৈঠক” অনুষ্ঠিত হয়। উক্ত “উন্মুক্ত বৈঠক” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার তপন বেপারী।

অনুষ্ঠানে জেলা তথ্য অফিসের ঘোষক মনিরুজ্জামান এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে জেলা তথ্য অফিসার তপন বেপারী সরকারের নীতি, আদর্শ ও সংস্কারমূলক কার্যক্রম, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক সমাজ গঠনে গৃহীত পদক্ষেপসমূহ, টাইফয়েড জ্বরের ভ্যাকসিনের রেজিস্ট্রেশন,

বাচ্চাদের প্রতি মায়েদের যত্ন ও সচেতনা বৃদ্ধি , দুঃস্থ অসহায় শিশুদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, মানব পাচার, মাদক, ইভটিজিং, নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা, বিনিয়োগ বিকাশ,

পরিবেশ সুরক্ষাসহ উন্নয়ন পরিকল্পনা, বাল্যবিবাহ ও সন্ত্রাস প্রতিরোধ, তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহারসহ নারী শিক্ষাকে অগ্রাধিকার দেয়া, জেন্ডার সমতাসহ উদ্বুদ্ধকরণ বিষয়গুলো তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন, দৈনিক আদি বাংলা পত্রিকার মফস্বল সম্পাদক মোঃ রাসেল গাজী,

দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার ওমর শরীফ, জেলা তথ্য অফিসের অফিস সহকারি আবুল বাশার, ৩ নং ওয়ার্ড বিএনপি’র জয়েন্ট সেক্রেটারি আবু জাফর মিজিসহ অর্ধশতাধিক নারী বৃন্দ।

সম্পর্কিত খবর