
ইব্রাহিম খান : চাঁদপুর সদর উপজেলার ৩ নং কল্যানপুর ইউনিয়নের ৫,৬,ও ৭ নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
গতকাল ২৩ আগস্ট শনিবার সকালে সফরমালী উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান সফিকুজ্জামান।
এসময় তিনি বলেন,বিগত দিনে এই ইউনিয়নে ধানের শীষকে আপনারা বিপুল ভোটে বিজয়ী করেছেন। আগামী দিনে মানিক ভাইকে এমপি বানাতে হবে।মানিক ভাই এমপি হলে তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী হবে।এজন্য আমাদের পরিশ্রম করতে হবে। আপনাদেরকে আদর্শ বান নেতা হতে হবে। আগামীতে কিন্তু আর ক্যাডার দিয়ে নির্বাচন হবে না।নির্বাচন হবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ। মানিক ভাই ছাড়া এই চাঁদপুরে এমপি হওয়ার যোগ্য কোন লোক নাই।
দীর্ঘ ১৭ বছর তার যে শ্রম ঘাম। উনাকে বলা হয়েছিলো তুমি তোমার ব্যবসা সুন্দর ভাবে করতে পারবা তুমি শুধু জিয়া পরিবারের বিরুদ্ধে একটি মামলা করো।কিন্তু তিনি তা করেন নি যারফলে তাকে জেলে যেতে হয়েছে। আমরা দোয়া করি মানিক ভাইয়ের মনের ভাসনা যেন আল্লাহ পূরণ করে। তিনি আরো বলেন, আমরা সবচেয়ে খুশি হবো মানিক ভাই খুশি হবে যদি শুনি এই ইউনিয়নে আপনারা ১০ হাজার ফরম পূরণ করতে পেরেছেন।
এজন্য যদি আপনাদের কোন সহযোগিতা লাগে আমাদেরকে বলবেন।আগে আপনার পরিবারের সদস্যদেরকে দিয়ে সদস্য ফরম পূরণ করবেন তারপর অন্যের কাছে যাবেন। মহিলাদের রাজনীতিতে সক্রিয় করবেন। যারা যুবসমাজ আছে ছাত্রসমাজ আছে তাদের প্রথম ভোট যেন মানিক ভাই পায় ধানের শীষের পক্ষে হয়।
দেওয়ান সফিক বলেন, একটি দল আছে আমাদের খেয়ে দীর্ঘ দিন আমাদের সাথে থেকে এখন আবার আমাদেরই বিরুদ্ধে কথা বলে। আমাদেরকে এখন বিব্রত করার চেষ্টা করছে।পিআরের কথা বলে তাদেরকে বলতে চাই ফেব্রুয়ারী মাসে বাংলাদেশে নির্বাচন হবে তোমরা অংশ গ্রহণ করো বা না করো।তোমাদের বলবো আবার লন্ডন যাও তারেক রহমানের কাছে ক্ষমা চাও।
দুই একটা মন্ত্রীত্ব পাবে। কল্যানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন খানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাইফুল আলম খানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,চাঁদপুর সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হযরত আলী ঢালী,যুগ্ম আহ্বায়ক অ্যাড. তাফাজ্জল হোসেন, আক্তার হোসেন সাগর,মোশারফ হোসেন, সদস্য বরকতউল্লাহ,সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজল ।
পরে নেতৃবৃন্দ সদস্যদের হাতে ফরম তুলে দেন। এসময় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




