আলোচিত মাদক মামলার আসামী মৈশাদীর বাবু মুন্সিকে জেল হাজতে প্রেরণ

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর উপজেলার ০৬নং মৈশাদী ইউনিয়নের আলোচিত মাদক ব্যবসায়ী ও এক ডজন মাদক মামলার আসামী মোঃ বাবু মুন্সিকে গতকাল শনিবার (২৩ আগস্ট ২০২৫খ্রি.) জেলা কারাগারে প্রেরণ করেছে আদালত ।

গত শুক্রবার (২২ আগস্ট ২০২৫খ্রি.) চাঁদপুর পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর নির্দেশে ও চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়ার নেতৃত্বে এএসআই(নিঃ) মোঃ কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
আটককৃত আসামী মোঃ বাবু মুন্সি (৩২), ০৬নং মৈশাদী ইউনিয়ন ০১নং ওয়ার্ডের উত্তর মৈশাদীর মোঃ তাফাজ্জল মুন্সি ও মাতা-সাহিদা বেগমের ছেলে।

তার বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মামলা নং হলো :

১। চাঁদপুর মডেল থানার এফআইআর নং-১৩/৬৯৩, তারিখ- ১০ ডিসেম্বর, ২০১৮; সময়- ০৮.২৫ ঘটিকা ধারা- ১৯(১) এর ৯(ক)/২৫ ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন;

২। চাঁদপুর এর চাঁদপুর মডেল থানার এফআইআর নং-৩৯/১০৯, তারিখ- ২০ ফেব্রুয়ারি, ২০১৯; সময়- ২৩.৩০ ঘটিকা ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;

৩। চাঁদপুর এর চাঁদপুর মডেল থানার এফআইআর নং-৫৭, তারিখ- ২৪ মে, ২০১৮; জি আর নং-২৭১, তারিখ- ২৪ মে, ২০১৮; সময়- ১৫.১০ ঘটিকা। ধারা- ৩(খ)/৭(ক)/২৫ ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন,

৪। চাঁদপুর এর চাঁদপুর মডেল থানার এফআইআর নং-৪২, তারিখ- ২০ ফেব্রুয়ারি, ২০২৩; জি আর নং-১০২, তারিখ- ২০ ফেব্রুয়ারি, ২০২৩; সময়- ০০.১০ ঘটিকা ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮,

৫। চাঁদপুর এর চাঁদপুর মডেল থানার এফআইআর নং-৩১/৩৫০, তারিখ- ২৯ সেপ্টেম্বর, ২০২০; সময়- ০০.২০ ঘটিকা ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড-১৮৬০;

৬। কুমিল্লা এর কোতয়ালী মডেল থানার এফআইআর নং-৬৭/৬৭, তারিখ- ১৯ জানুয়ারি, ২০১৭; সময়- বিকাল ১৬:৩০ ঘটিকা ধারা- ১৯(১) এর ৩(ক)/৩৩(১)/২৫ ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন,

৭। চাঁদপুর এর চাঁদপুর মডেল থানার এফআইআর নং-৪০, তারিখ- ২৬ অক্টোবর, ২০২৪; জি আর নং-৬৫০, তারিখ- ২৬ অক্টোবর, ২০২৪; সময়- ০০.৩০ ঘটিকা ধারা-১৪৩/৪৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৪২৭/৫০৬(২) ঞযব চবহধষ ঈড়ফব, ১৮৬০।

এদিকে চাঁদপুর সদর থানা পুলিশের সফল অভিযানে প্রায় এক ডজন মাদক মামলার আসামী মোঃ বাবু মুন্সিকে আটকের পর এলাকাবাসী আনন্দিত হয়েছে এবং পুলিশের অভিযানকে স্বাগত জানিয়েছে ।

মৈশাদী ইউনিয়নবাসী চাঁদপুর পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব ও চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়াকে ধন্যবাদ জানিয়েছে । মাদকের এই ধরনের অভিযান অব্যাহত রাখার দাবী করেছে মৈশাদীবাসী ।

সম্পর্কিত খবর