
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বড় শাহতলী গ্রামের রুশদী বাড়ি নিবাসী ও সাবেক ড্যাফোডিল গ্রুপের প্রাক্তন কমকতা মো: সোহাগ রুশদী স্ট্রোক করে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি হয়েছেন।
২০আগস্ট স্ট্রোক করলে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তার পরীক্ষা-নিরীক্ষা চলছে । ডাক্তাররা বলছে, তার অবস্থা আশংকাজনক । তার হাটে একাধিক ব্লক ধরা পড়ছে বলে পরিবারের পক্ষ থেকে জানিয়েছে ।
এদিকে তার সুস্থ্যতায় পরিবারের পক্ষ থেকে চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী চাঁদপুর বাসীসহ সকলের কাছে দোয়া চেয়েছেন।




