
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বড় শাহতলী গ্রামের চৌধুরী বাড়ি নিবাসী সকলের সুপরিচিত মুখ সোবহান চৌধুরী’র জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২২আগস্ট (শুক্রবার) বাদ জুমা শাহতলী খানেকা শরীফ প্রাঙ্গনে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন খানেকা শরীফের ইমাম মাওলানা নাঈম শেখ। জানাযা শেষে মরহুমকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাযার নামাজের পূর্বে শাহতলী কামিল মাদরাসার সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজীর পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদরাসা গভর্নিং বডির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, মরহুমের ছেলে মো: সোহাগ চৌধুরী।
এসময় জানাযার নামাজে অংশগ্রহন করেন চাঁদপুর সদর হাসপাতালের প্যাথলজিষ্ট আব্দুল মালেক, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মো: মোশারফ কারী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো: মজিব কারী, পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: মোস্তফা চৌধুরী,
২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, সহকারি শিক্ষক মো: কবির চৌধুরী, বিএনপির নেতা ও সমাজসেবক মো: ফখরু্ল ইসলাম খান বাক্কু, সমাজসেবক মো: নুরুজ্জামান মুন্সি, নুরুল হক মুন্সি,
সমাজসেবক মো: মাহবুবুল আলম খান বদু, সদর থানা যুব দলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মো: শওকত কারী,বিএনরি নেতা রিপন মিজি , সদর থানা ছাত্রদলের প্রচার সম্পাদক মো: শান্ত গাজী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো: রবিউল আউয়াল রবি গাজী,
বালু ব্যবসায়ী মো: জাহাঙ্গীর মিজি, মো: জসীম মিজি, চৌধুরী বাড়ি নির্বাসী মো: আলমগীর চৌধূরী, স্থানীয় কামাল কারী ,স্থানীয় মো: মুনির চৌধুরী, মো: মিলন কারী, স্থানীয় মো: রাজু তপদার, উপজেলা পরিষদের ইউডিসি মো: রাজু সহ মুসল্লীগণ।
জানা যায়, ২২আগস্ট সকাল ৫টায় মরহুমের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৭০বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শোক প্রকাশ
এদিকে, মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন শাহতলী কামিল মাদরাসা গভর্নিং বডির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।




