আহম্মদ উল্যাহ : চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় প্রচুর যানজট হয়, এ সমস্যা নিরসনে রাস্তার দুপাশের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জনগণের চলাচল নির্বিঘ্ন করা হবে।
আগামী সোমবার (২৫ আগস্ট ২০২৫খ্রি.) মুন্সিরহাট থেকে বাবুরহাট ও আশপাশের সড়কে উচ্ছেদ অভিযান চালানো হবে। চাঁদপুর জেলা পরিষদ , সড়ক ও জনপদ বিভাগ ,ভূমি অফিসের সহযোগিতায় একযোগে এ অভিযান পরিচালনা করবে।
এদিকে গত সোমবার (১৮ আগস্ট ২০২৫খ্রি.) বিকেলে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বাবুরহাট বাজার ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, যানজট নিরসনে রাস্তার দুপাশের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জনগণের চলাচল নির্বিঘ্ন করা হবে। তবে কোনো ব্যক্তি মালিকানাধীন জায়গায় হাত দেয়া হবে না। বাবুরহাট বাজারে নতুন মার্কেট নির্মাণ হলে ব্যবসায়ীদের অগ্রাধিকার ভিত্তিতে দোকান বরাদ্দ দেয়া হবে। সরকার নির্ধারিত মূল্যে তারা দোকান নিতে পারবেন।
এদিকে গত (২৬ এপ্রিল ২০২৫খ্রি.) যৌথ বাহিনীর সহায়তায় চাঁদপুর পৌরসভা, বাবুরহাট এলাকায় জেলা পরিষদ ও সড়ক ও জনপথ (সওজ) বিভাগের যৌথ উদ্যোগে অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়াও গত বছর ২০২৪ সালে বাবুরহাট বাজারে জেলা পরিষদের জমিতে বাণিজ্যিকভাবে ভবন নির্মাণের জন্যে ৮৫টি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি ভবনের আংশিক উচ্ছেদ করা হয়। পরে আবার শক্ত করে সেখানে মার্কেট নির্মাণ করা হয়, সে বিষয়ে পত্রিকায় একাধিক সংবাদ প্রচারিত হলেও টনক নড়েনি জেলা পরিষদের।
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে জেলা পরিষদ বেশ কয়েক বছর পূর্বে স্থানীয়রা লিজ এনে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন।
এর ফলে মতলব-পেন্নাই সড়কের পাশে বারো মাস জ্যাম লেগে থাকে। এসব দোকানপাট উচ্ছেদ করা হলে পথচারীসহ যানচলাচলের সুবিধা হবে বলে পথচারীসহ চালকরা জানান। সাধারণ পথচারীসহ সকলের একটাই দাবি, ফের যেন বাবুরহাট বাজার অবৈধ স্থাপনা যেন না হয়।