চাঁদপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে দায়সারা অভিযান!

চাঁদপুর খবর রিপোর্ট : দায়সারা অভিযানে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ইএউঈখ) চাঁদপুর আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শন চলছে।

গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫খ্রি.) চাঁদপুর শহরে প্রফেসর পাড়ায় অবৈধ সংযোগ এবং গ্যাস ফিটিংসগুলির অবস্থা দেখতে ৫৫ টি লাইন পরিদর্শনের বিপরীতে মাত্র ১ টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে। অভিযানে গ্যাস বিল পরিশোধ নিশ্চিত করা হয় এবং ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে ।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ইএউঈখ) চাঁদপুর জেলায় গ্যাস সরবরাহ করে থাকে এবং তাদের একটি আঞ্চলিক কার্যালয়।

এই সংস্থাটি নিয়মিত গ্যাস সরবরাহ, গ্যাস লাইনে লিকেজ মেরামত, এবং অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার মতো কাজগুলো করা তাদের দায়িত্ব। তবে বর্তমানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযানগুলি প্রায়ই একটি দায়সারা প্রক্রিয়া হিসেবে বিবেচিত হয়। শত শত অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি । যা কিনা প্রশ্ন উঠেছে ।

জানা গেছে, যা নিয়মিত কার্যকরভাবে পরিচালিত হয় না, যার ফলে কিছু সংযোগ বিচ্ছিন্ন হলেও পুনরায় স্থাপিত হয় বা নতুন অবৈধ সংযোগ সৃষ্টি হয়। যদিও জ্বালানি বিভাগ বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ইএউঈখ) চাঁদপুর জেলা কার্যালয় নিয়মিতভাবে এমন অভিযান পরিচালনা করে তাহলে শহরে বিপুল সংখ্যক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা যাবে। কিন্তু তাদের প্রচেষ্টাগুলো না থাকায় অবৈধ গ্যাস সংযোগের ব্যাপকতা কমাতে ব্যর্থ হয়। এদিকে অবৈধ গ্যাস সংযোগের কারণে সরকার উল্লেখযোগ্য পরিমাণে রাজস্ব হারাচ্ছে।

এই অবৈধ সংযোগগুলি একদিকে যেমন সরকারের রাজস্ব আদায়ে বাধা সৃষ্টি করছে, তেমনই অন্যদিকে গ্যাস বিতরণকারী সংস্থাগুলির জন্যও একটি বড় সমস্যা তৈরি করছে। অবৈধ সংযোগ গ্রহণকারীরা বিনামূল্যে গ্যাস ব্যবহার করে, ফলে সরকার তাদের থেকে কোনো রাজস্ব পায় না।

এছাড়া, অবৈধ গ্যাস সংযোগের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে, যা জনজীবনেও ঝুঁকির কারণ হয়ে দাঁটায়। তার দায় কি নিবে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ইএউঈখ) চাঁদপুর আঞ্চলিক কার্যালয়?। এই কার্যালয় গুলির অভিযানগুলো প্রায়ই দায়সারাভাবে করা হয় এবং এর ফলে অবৈধ সংযোগগুলো সম্পূর্ণভাবে বন্ধ করা যায় না, যা সমস্যার মূল কারণকে অকার্যকর করে তোলে। এছাড়াও বিচ্ছিন্ন হওয়ার পরেও কিছু অবৈধ সংযোগ আবার চালু হয়ে যায়।

চাঁদপুর শহরে আবাসিক ও বাণিজ্যিক উভয় প্রকারের বিপুল সংখ্যক অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। (চাঁদপুর বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির আতাওধীন অবৈধ সংযোগসহ নানা অনিয়ম নিয়ে দৈনিক চাঁদপুর খবর পত্রিকায় সিরিজ রিপোর্ট করা হবে )

এ ব্যাপারে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ইএউঈখ) চাঁদপুর আঞ্চলিক কার্যালয় ম্যানেজার গতকাল দৈনিক চাঁদপুর খবরকে জানান,এটা রুটিন অভিযান । প্রতি সপ্তাই বকয়ো আদায়,অবৈধ সংযোগ এর অভিযান অব্যাহত রেখেছি ।

সম্পর্কিত খবর