চাঁদপুর জেনারেল হাসপাতালকে ১৫হাজার টাকা জরিমানা

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে চাঁদপুর জেনারেল হাসপাতালকে ১৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল ২১আগস্ট (বৃহস্পতিবার) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় কর্তৃক চাঁদপুরের তালতলা এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ ভোক্তা অধিদপ্তর সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে প্যাথলজিতে মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ও হরমোন কিট পাওয়ায় চাঁদপুর জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার(প্রা:) কে ১৫হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানটি স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানটি পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।

এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

এসময় চাঁদপুর জেলা পুলিশের একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর