
স্টাফ রিপোটার : কচুয়া উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ আটক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত ব্যক্তিকে কচুয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
বুধবার (২০ আগস্ট ২০২৫) বেলা সোয়া ১টায় স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প হতে তালিকাভুক্ত অপরাধী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে কচুয়া উপজেলার মোনারপুর এলাকা থেকে মাদক ব্যবসায়ী মো. শাহ আলম (৬০) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নিকট হতে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্যে উদ্ধারকৃত সামগ্রী এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে কচুয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।




