
চাঁদপুর খবর রির্পোট: সংগঠনের শৃংখলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তালহা ফারুকী সঞ্জয় পাটওয়ারী কে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।
গতকাল ২০আগস্ট চাঁদপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজালাল মিশন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মে:হযরত আলী ঢালী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাকে কারন দর্শানো হয়।
এতে বলা হয়, সংগঠনের শৃংখলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ প্রতিয়মান হওয়ায় আপনার বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা কেন গ্রহণ করা হবে না, আগামী ২৪ ঘন্টার মধ্যে চাঁদপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়কের নিকট স্বশরীরে উপস্থিতি হয়ে লিখিত জবাব প্রদানের জন্য নির্দেশিত হয়ে অত্র নোটিশ প্রেরণ করা হলো।




