
স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে তুহিন দর্জি (৩০) নামে আটক মাাদকসেবীকে ৪ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ৩০০টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২০ আগস্ট) দুপুরে শহরের ওয়ারলেস বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াছমিন মিতু।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১টার দিকে শহরের ওয়ারলেস বাজার সিটি কলেজ রোডে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাঁচ গ্রাম গাঁজাসহ মাদকসেবী তুহিন দর্জিকে আটক করা হয়।
তুহিন ওয়ারলেস বাজার এলাকার দর্জি বাড়ির আনোয়ার খার ছেলে। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউসন প্রদান করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আহসান হাবীব।




