চাঁদপুরে শিল্প সেক্টরে শ্রম সংকট সৃষ্টির আশংকা ও শ্রম সংকট নিরসনকল্প সভা

স্টাফ রিপোর্টার: চাঁদপুরে শিল্প সেক্টরে শ্রম সংকট সৃষ্টির আশংকা ও শ্রম সংকট নিরসনকল্পে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনায় লক্ষ্যে গঠিত জেলা শ্রম ক্রাইসিস প্রতিরোধ কমিটির তৃতীয় সভা গতকাল ১৯ আগস্ট মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দীন বলেন, সকল সেক্টরের শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। শ্রমিকরা যাতে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয় সেদিকে আমাদেরকে সুদৃষ্টি দিতে হবে।

শ্রমিকরা যাতে জানতে পারে তাদের কোথায় সুযোগ-সুবিধা রয়েছে এবং তা কিভাবে ব্যবহার করতে হবে সে ব্যাপারে তাদেরকে নিয়ে আলোচনা করতে হবে এবং তাদের কর্মস্থলে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন সেই ব্যাপারে আমাদেরকে জানতে হবে এবং তাৎক্ষণিকভাবে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। কোনভাবে যাতে তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়।

তিনি আরো বলেন তাদেরকে পেনশনের আওতায় আনা হলে আমরা ভালো মানের শ্রমিক সৃষ্টি করতে পারবো। জেলা প্রশাসক আরো বলেন, সাংবাদিকদের কে পেনশনের আওতায় আনা যায় কিনা সে ব্যাপারে সাংবাদিকদেরও সাথে কথা বলবো। কারণ, যার যার সেক্টরে আমরা সবাই শ্রমজীবি।

জেলা প্রশাসন, বিভাগীয় শ্রম দপ্তর, নারায়ণগন্জ এবং শ্রম কল্যাণ কেন্দ্র আয়োজিত অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, শ্রম অধিদপ্তর, বিভাগীয় শ্রম দপ্তর, নারায়ণগঞ্জের পরিচালক আফিফা বেগম। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হাজিগঞ্জ সার্কেল মুকুল চাকমা উপসহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর চাঁদপুর মোঃ মিজানুর রহমান ,উপসহকারী প্রকৌশলী গণপূর্ত বিভাগ মোঃ ইমাম হোসেন জেলা তথ্য অফিসার তপন বেপারী ।

এ সময় বক্তব্য রাখেন, জেলা বাস- মালিক সমিতির প্রতিনিধি ফেরদৌস আলম বাবু, জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রধান সমন্বয়কারী মাহবুব আলম , জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাসুদ আলম, ট্রাক লরি সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম মন্টু, শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও সাংবাদিক সুজন চৌধুরী ।

সম্পর্কিত খবর