চাঁদপুরে ভূমি অফিসের কর্মকর্তা মোশারেফকে স্ট্যান্ড রিলিজ

চাঁদপুর খবর রির্পোট: দূর্ণীতি ও অনিয়মের দায়ে চাঁদপুর সদর উপজেলা ভূমি অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা মোশারেফ হোসাইন কে স্ট্যান্ড রিলিজ (বদলী )করা হয়েছে।

সম্পতি তাকে বিভিন্ন অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ থাকায় তাকে জেলা প্রশাসকের কার্যালয়ে স্ট্যান্ড রিলিজ করা হয়। জানা যায়, দীর্ঘদিন যাবত ভূমি অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা মোশারেফ হোসাইন চাঁদপুর সদর উপজেলা ভূমি অফিসে কর্মরত থাকায় দূর্ণীতির স্বর্গরাজ্য তৈরি করেছে।

কোন রির্পোট, নামজারি থেকে শুরু করে কোন কাজই তিনি টাকা ছাড়া করেন না। সেবা গ্রহীতাদেরকে নানা হয়ারনি করতো । আরো জানা গেছে, চাঁদপুর সদর উপজেলা ভূমি অফিসের সাভায়ার মহিউদ্দিন পলাশও নানা অনিয়মের সাথে জড়িত হয়ে পড়ছে । বেশীরভাগ ক্ষেত্রে সরজমিনে তদন্ত প্রতিবেদনে পক্ষদের কাছ থেকে মোটা টাকার অর্থের বিনিময়ে রিপোট উল্টে দেন ।

সেবা গ্রহীতাদেরকে নানাভাবে হয়ারনি করে আসছে । তার বিরুদ্ধে দৈনিক চাঁদপুর খবরের পক্ষ থেকে সিরিজ রিপোট প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে । কারো কোন অভিযোগ থাকলে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদকের(০১৭১১০১৩৪৪৪) সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হলো ।

সম্পর্কিত খবর