
ইব্রাহিম খান : নানা কর্মসূচির মধ্য দিয়ে চাঁদপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটিতে নির্বাচনী উৎসবে পরিণত হয়। নানা সাজে সজ্জিত হয়ে নেতাকর্মীরা র্যালি নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এরপর এখানের সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড.সলিম উল্যাহ সেলিম। জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. মাসুদ মাঝির সভাপতিত্বে এবং সদস্য সচিব শামসুল আরেফিন খানের সঞ্চালনায় শুভেচ্ছা ও বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহবায়ক সামছুল আলম সূর্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক জেলা ও সভাপতি চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিমুছ সালাম,চাঁদপুর পৌর বিএনপি’র সদস্য সচিব অ্যাড.হারুন অর রশিদ, চাঁদপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক মো. শাহজালাল মিশন ও জেলা বিএনপির প্রচার সম্পাদক শরিফ উদ্দিন আহমেদ পলাশ।
এ সময় স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ সকল ইউনিটের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম বলেন,বিএনপি লড়াই সংগ্রাম আন্দোলনে অব্যাহত আছে। আজকে বিএনপি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ সকল জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র হচ্ছে।
দীর্ঘ ১৭-১৮ বছর তারেক রহমানের নেতৃত্বে আমরা আপনারা সকলে মিলে নির্যাতনের শিকার হয়েছি, হামলা মামলার শিকার হয়েছি। বিএনপি এখনো রাজপথ ছাড়ে নাই।আমাদের দাবি ছিল একটি অবাক সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। আজকের নব্য শক্তি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। স্বাধীনতা বিরোধী জামাত শিবির, নাবালক দল এনসিপি যারা অনিবন্ধিত দল ও কিছু ধর্ম ব্যবসায়ীরা ষড়যন্ত্রে লিপ্ত।
তারা জানে দেশে যদি অবাদ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, বিএনপির সাথে কেউ মাঠে থাকার ক্ষমতা রাখে না। আমরা জনগণের শক্তিতে, দলীয় নেতাকর্মী সমর্থকে বলিয়ান। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমরা শপথ নিতে চাই -বিএনপি ক্ষমতায় আসে নাই। দলের বদনাম হবে এমন কর্মকান্ড করা যাবে না। এক কথা স্মরণ রাখতে হবে। শুধু স্বেচ্ছাসেবক দল নয় আমাদের বিএনপি’র সর্বস্তরের নেতা কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষী যারা আছেন। সকলকে মনে রাখতে হবে আমরা বিএনপি ক্ষমতায় আসি নাই। আমরা লড়াই সংগ্রাম আন্দোলনে আছি।আমরা কোন অবস্থাতে চাঁদাবাজী দখলবাজী করা যাবে না।
দলের বদনাম হয় এমন কিছু করা যাবে না।যারা ষড়যন্ত্র করতে চায় যারা পিআর চায় তাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। প্রমান করবেন আপনারা বিএনপির চালিকা শক্তি। অ্যাড. সেলিম স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন,ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন। চাঁদপুরের পাঁচটি আসনে ধানের শীষের প্রার্থীদের জয়লাভ করাতে হবে।
চাঁদপুর সদর আসনে দলের ত্যাগি নির্যাতিত নেতা আমাদের অভিভাবক শেখ ফরিদ আহমেদ মানিককে এমপি বানাতে হবে এবং সকল ষড়যন্ত্রের জবাব দিতে হবে।




