
সমির ভট্টাচার্য্য : অফিসার ইনচার্জ পদে ১২ মাস দায়িত্ব পালনের মধ্যে জেলা পর্যায়ে ৬ বার শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করে সকলের দৃষ্টি কেড়েছেন এই সৎ, মেধাবী, কর্মঠ, অলরাউন্ডার ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক এবং গৌরীপুর ভোরের সাথী ক্লাবের স্বনামধন্য সভাপতি সালেহ আহাম্মদ ।
এর আগেও তিনি জেলায় পর পর ৫ বার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছে । গত ১৮ আগষ্ট চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সভায় এ পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান , মতলব সার্কেল মোঃ খাইরুল করিব , হাজিগঞ্জ সার্কেল মুকুর চাকমা, কচুয়া সার্কেলসহ পুলিশে উর্ধতন কর্মকর্তা ও সকল থানার অফিসার ইনচার্জ সহ পুলিশ সদস্যরা ।
তার এই অর্জনকে মতলব দক্ষিণ উপজেলার সর্বস্তরের জনগণসহ সকল ক্রীড়াবিদদের উৎসর্গ করেছেন ।




