
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক(ইনসিটু) মোহাম্মদ হাবিবুর রহমান মিয়াকে চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
১৭আগস্ট (রবিবার) শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার প্রজ্ঞাপনে মোহাম্মদ হাবিবুর রহমান মিয়াকে চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ করা হয়। জানা যায়, এর পূর্বে তিনি মাউশি অধিদপ্তরে সংযুক্ত ছিলেন।




