
চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে ব্র্যাকের ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা প্রচারনামূলক ক্লিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৮আগস্ট সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলার সামনে এ ক্লিন ও প্রচারণামূলক কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল হাসান ফয়সাল।
এ সময় তিনি বলেন, ব্র্যাকের ক্লিনিং ক্যাম্পেইন সত্যি অনেক প্রশংসনীয়, তারা যেভাবে পৌর সভা, উপজেলার ওয়ার্ড ভিত্তিক পরিস্কার পরিচ্ছন্ন অভিযান করে আসছে, তার জন্য আমাদের সমাজের বিভিন্ন রোগ বালাই প্রতিরোধে কাজ করছে।
একটি নির্দিষ্ট স্থানে পরিচ্ছন্নতা অভিযান, যা সাধারণত জনসচেতনতা বৃদ্ধি এবং মশা-মাছির বিস্তার রোধে করা হয়। এই ধরনের ক্যাম্পেইন সকলের সহযোগীতা প্রয়োজন। এসময় ব্র্যাকের, ক্লাইমেট চেঞ্জ এন্ড হেলথ অফিসার মোঃ বেলাল হোসেনসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন ব্র্যাকের প্রোগ্রাম অফিসার মোঃ আলমগীর হোসেন। অনুষ্ঠানে সচেতনতামূলক ডেঙ্গু, চিকনগুনিয়া, ম্যালেরিয়াসহ বিভিন্ন রোগ চাঁদপুর সদর এর আশেপাশে বিভিন্ন এলাকা জুড়ে তারা মাইকিং এর ব্যবস্থা করেন।
অভিযানে বিভিন্ন এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের পাশাপাশি নোংরা পানি পরিষ্কার করা হয়।




