চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর শোক প্রকাশ

চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ১২ নং আশরাফপুর ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামীর রোকন ও ইউনিয়ন জামায়াতের বায়তুলমাল সেক্রেটারী মোঃ মোশাররফ হোসেন (৭০)অদ্য ১৭/৮/২৫ ইং রাত ৮:০০ ঘটিকায় ইন্তেকাল করেছেন।

মরহুমের জানাযা আজ সোমবার (১৮ আগস্ট) সকাল ১০:০০ ঘটিকায় মরহুমের নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। আল্লাহ পাক মরহুমকে দুনিয়ার ভালো কাজগুলোর উসিলায় বেহেস্তের উচ্চ মাকাম দান করুন। আমিন। মরহুম মোশাররফ হোসেন স্থানীয় মাদরাসায় খেদমত করতেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। জনাব মোশাররফ হোসেনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন, চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী,

নায়েবে আমীর এডভোকেট মোঃ মাসুদুল ইসলাম, সেক্রেটারি এডভোকেট মোঃ শাহজাহান মিয়া, প্রখ্যাত আলেমেদ্বীন মুহাদ্দিস আবু নসর আশরাফী, কচুয়া উপজেলা আমীর এডভোকেট আবু তাহের মেজবাহ, কচুয়া পৌরসভার আমীর মাওলানা জাকির উল্লাহ সাজুলী।

সম্পর্কিত খবর