
স্টাফ রিপোর্টার: চাঁদপুর পৌরসভার ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদ্য ঘোষিত ২১ সদস্য বিশিষ্ট কমিটি থেকে ১২ জন সদস্য সেচ্ছায় অব্যাহিতর ঘোষাণা দিয়েছেন।
কমিটিতে যোগ্য ও ত্যাগী নেতৃবৃন্দের যথাযথ মূল্যায়ন না করায় গতকাল ১৭ আগস্ট চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সফিউদ্দিন বাবলু, সদস্য সচিব মোঃ মনির জোসেন মুন্না ও সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ কাউছার হামিদ বরবার সেচ্ছায় অব্যাহিতর চেয়ে স্মারকলিপি দিয়েছেন বলে জানায়।
এরা হলেন ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কমিটিতে থাকা যুগ্ম-আহবায়ক মহসিন খান, রাসেল শেখ, আরিফ ঢালী, ফয়সাল খান জুয়েল, সদস্য রামিম হাসান খান, শরিফুল ইসলাম, নাঈম কাজী, আলি আহমদ, জুনায়েদ হোসেন সাকিব, শুভ খান, জুবায়ের হোসেন ঈমন ও রিয়াদ হোসেনসহ ১২ জন অব্যাহতিপত্র এরপূর্বপ গত ১৬ আগস্ট শনিবার পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সফিউদ্দিন বাবলু, সদস্য সচিব মোঃ মনির জোসেন মুন্না ও সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ কাউছার হামিদ স্বাক্ষরিত পত্রে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটি ঘোষণার একদিনের মধ্যে ২১ ২১ সদস্য বিশিষ্ট কমিটি থেকে ১২ জন সদস্য অব্যাহিতর ঘোষাণা দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে । মূহুর্তে বিষয়টি ভাইরাল হয়ে যায়।




