
ফরিদগঞ্জ প্রতিনিধি : ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প হতে রোববার (১৭ আগস্ট ২০২৫) দুপুর দেড়টার সময় স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে তালিকাভুক্ত অপরাধী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
যৌথ এ অভিযানে ফরিদগঞ্জ উপজেলার রাজা মিয়ার পার্ক এলাকা থেকে মাদক কারবারি আহসান পাটোয়ারী (২৫), মো. খলিল (১৭) ও আনোয়ার হোসেন (২৪) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের নিকট হতে ৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনী ব্যবস্থাগ্রহণ করার জন্যে উদ্ধারকৃত সামগ্রী এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে ফরিদগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।




