চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের সেক্রেটারী পারভেজ খানকে কারণ দর্শানোর নোটিশ

চাঁদপুর খবর রির্পোট: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গঠনতন্ত্র মোতাবেক সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ পারভেজ খানকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

গতকাল ১৭আগস্ট চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী ও সাধারণ সম্পাদক এইচ এম ইসমাঈল। পাটওয়ারী স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, আপনার বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা কেন গ্রহণ করা হবে না, তা আগামী ২৪ ঘন্টার মধ্যে চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে স্ব-শরীরে হাজির হয়ে, লিখিত জবাব প্রদানের জন্য আপনাকে আদেশক্রমে নির্দেশ দেওয়া হলো।

সম্পর্কিত খবর