পুরানবাজার হরিজন কলোনীতে জন্মাষ্টমী উৎসবের আলোচনা সভা

ইব্রাহিম খান : পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব -২০২৫ উদযাপন উপলক্ষে পুরান বাজার হরিজন কলোনীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৬ আগস্ট শনিবার সন্ধ্যায় হরিজন কলোনী শিব মন্দিরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন।

এসময় তিনি বলেন, আমি কিছু পাওয়ার জন্য এখানে আসিনি।ভোট চাওয়ার জন্য আসিনি। আপনাদের প্রতি আমার ব্যক্তিগত দুর্বলতা কাজ করে। আমি আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। আগামী দিনে আমার দল যদি কামিয়াবি হয়।আমার বিশ্বাস আপনাদের জন্য আমি কিছু করতে পারবো। আমি কি হই বা না হই। আমার জীবনে একটাই চাওয়া আমার মৃত্যুর পরে মানুষ যেন বলে আমি একজন ভালো মানুষ ছিলাম।

তিনি আরো বলেন, আপনারা আপনাদের সন্তানকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলুন।যাতে একদিন আপনার সন্তান ডিসি এসপি হয়ে আপনার মূখ উজ্জ্বল করে। হরিজনের ঘরে জন্ম নেওয়া কোন অপরাধ না।আপনারা নিজেদেরকে ছোট ভাববেন না। আপনারা আমরা সবাই এদেশের নাগরিক। আর যদি আপনাদের সন্তানকে পড়াশোনা করার জন্য আর্থিক ভাবে কোন সমস্যা হয় আমাকে বলবেন আমি যতটুকু সম্ভব সাহায্য করার চেষ্টা করবো।

হরিজন কলোনী শিব মন্দিরের সভাপতি শ্রী রনি দাসের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন,পুরাণবাজার জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি প্রনব সাহা (নন্দা),সমাজ প্রধান কইলাশ হরিজন। সভার শুরুতে ধর্মীয় গীতা পাঠ করেন শ্রী খোকন ঘোষামী।

সম্পর্কিত খবর