
স্টাফ রিপোর্টার : চব্বিশের গণ অভে্যুত্থানের পর জামায়াতের বিরুদ্ধে অপপ্রচারের শুধুমাত্র হাত বদল হয়েছে। তাই জামায়াতের সকল নেতা-কর্মীকে এ অপপ্রচার রুখতে সজাগ থাকার আহ্বান জানান জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজি।
শনিবার (১৬ আগষ্ট) সন্ধ্যায় দারুসসালাম ইসলামিক সেন্টারের মিলনায়তনে চাঁদপুর পৌর ১০ নং ওয়ার্ড জামায়াতের ওয়ার্ড সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।
জেলা জামায়াত আমীর আরো বলেন, জামায়াত একটি নির্বাচনমুখী দল। জামায়াতের প্রতি সাধারণ মানুষের গণজোয়ার দেখে কেউকেউ আবোল-তাবোল বকছেন। জামায়াতকে নির্বাচন থেকে দূরে রাখতে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে নেই। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি এখন থেকেই নেয়ার জন্য আহ্বান জানান চাঁদপুর জেলা জামায়াত আমীর।
পৌর ১০ নং ওয়ার্ড জামায়াতের আমীর গোলাম মাওলা ওয়ার্ড সম্মেলনে সভাপতিত্ব করেন। জামায়াতের ওয়ার্ড সেক্রেটারি মাওলানা আবুল হাসান এর পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহর জামায়াতের আমীর এডভোকেট মোঃ শাহজাহান খান। এ সময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ডের সহকারী সেক্রেটারি মোঃ ফরহাদ হোসেন,ছাত্র শিবিরের চাঁদপুর শহর পশ্চিম শাখার সভাপতি মোঃ রায়হান।
সম্মেলনে দারসুল কুরআন পেশ করেন মাওলানা ফিরোজ মাহমুদ। এছাড়া মোহনা শিল্পী গোষ্ঠীর সদস্যবৃন্দ মনোজ্ঞ ইসলামী সংগীত পেশ করেন।




