
মহসিন হোসাইন: চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সংস্কার গঠন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১৬ আগস্ট) শনিবার সকাল ১১ টায় চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা কমিটির আহ্বায়ক সায়েদূর রহমান( আ: রব), সহ আহব্বায়ক ড. কাজি আবুল হাশেম, সদস্য সচিব মুজিবুর রহমান, আব্দুল হামিদ মাস্টার।
মুক্তিযোদ্ধাদের সংস্কার নিয়ে বক্তারা বলেন, মুক্তিযোদ্ধা তালিকায় যারা ভূয়া মুক্তিযোদ্ধা রয়েছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাঁদপুর সদর উপজেলা কমিটির সদস্যদের নিয়ে নতুন করে কমিটি গঠন বিষয়ক আলোচনা সভায় উঠে আসে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সংস্কার, নীতি নৈতিকতার প্রশ্ন, ভূয়া ও জাল সনদে বহাল থেকে বিভিন্ন দপ্তরে চাকরি করা, বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করে এখনো বহাল তবিয়তে আছেন, এদের বিরুদ্ধে আরো সোচ্চার হবেন তারা।
এছাড়াও সামনে নবাগত কমিটি গঠন নিয়ে সংকট নিরসনে সামনে কিভাবে লিগ্যাল মুক্তিযোদ্ধাদের কমিটিতে নিয়ে আসা যায় এবং পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমিটির অন্যন্য নেতৃবৃন্দগণ।




