
স্বপন কর্মকার মিঠুনঃ শাহরাস্তিতে উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যেগে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। এই উপলক্ষে শ্রীশ্রী গোপাল জিউ আখড়া হতে বর্ণাঢ্য শোভাযাত্রা বাহির করে পৌরসভা সদরের প্রধান প্রধান সড়ক ও শ্রীশ্রী মেহার কালিবাড়ি প্রদক্ষিন করে পুনরায় গোপাল জিউ আখড়ায় গিয়ে শেষ হয়।
গতকাল শনিবার সকাল ১১ টায় প্রধান অতিথি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার ফিতা কেটে র্যালির শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিখিল মজুমদার,
সাধারণ সম্পাদক অমৃত মজুমদার টুটন মজুমদার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র দাস মাধু, শ্রীশ্রী গোপাল জিউ আখড়ার সভাপতি হারাধন দে, সাধারণ সম্পাদক কৃষ্ণ কান্ত পাল, শাহারাস্তি উপজেলা ব্রাহ্মণ সংসদের সভাপতি প্রার্থ সারথী চক্রবর্তী,
সাধারণ সম্পাদক বিমল ভট্টাচার্য, সাংগঠনিক সম্পাদক টুটুল চক্রবর্তী, কালিবাড়ি কার্যকরি পরিষদের অর্থ সম্পাদক বিশ্বজিৎ দাস, সদস্য উত্তম পাল প্রমুখ।




