
ইব্রাহিম খান : চাঁদপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব ও সরকারি কলেজের সাবেক ভিপি অ্যাড. জাহাঙ্গীর হোসেন খানের রুহের মাগফেরাত কামনা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বাদ জুম্মা শহরের মিশন রোডস্থ শহী জামে মসজিদে জেলা বিএনপির প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশের উদ্যোগে এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন শহী জামে মসজিদের খতিব মাও. আব্দুল্লাহ।
মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম কামাল উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্ল্যা সেলিম, সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, সহ-সভাপতি ফেরদৌস আলম বাবু,
যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, মো. আক্তার হোসেন মাঝি, অ্যাড. হারুনুর রশীদ, আফজাল হোসেন বেপারী, শাহজালাল মিশন, সাংগঠনিক সম্পাদক আলহাজ মোশারফ হোসাইন, দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, শহর জামায়াতে ইসলামীর আমীর অ্যাড. শাহাজাহান খান,
জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম খান নজু, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফিউদ্দিন বাবলু, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ, সাধারণ সম্পাদক পারভেজ খান, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ ঢালী, মরহুম অ্যাড. জাহাঙ্গীর হোসেন খানের একমাত্র ছেলে আবরারসহ বিএনপি, যুবকদ,
ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য, অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান গত ১০ আগস্ট রোববার ঢাকার শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।




