
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক ও ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক মো: রুবেল ইসলাম এবং ৫নং ওয়ার্ড যুবদল এর সভাপতি ফয়েজ পাটওয়ারী নামে ফেসবুকে অপ-প্রচার করায় চাঁদপুর সদর মডেল থানায় জিডি করা হয়েছে। যার জিডি নং-৯৮৪ ও জিডি নয়-৯৮৫,
তারিখ: ১৪/০৮/২০২৫। জিডি দুটি তদন্তের দায়িত্ব দিয়েছেন চাঁদপুর মডেল থানার এসআই আওলাদ হোসেন । তিনি দ্রুত উক্ত ফেসবুক আইডির বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিবেন বলে গতকাল দৈনিক চাঁদপুর খবরকে নিশ্চিত করেন ।
গতকাল ১৪আগস্ট (বৃহস্পতিবার) যুবদল নেতা মো: রুবেল ইসলাম ও ফয়েজ পাটওয়ারী বাদী হয়ে জিডি করেন।
জিডিতে উল্লেখ করা হয়, এনসিপি ইনকিলাব জিন্দাবাদ নামক একটি ফেইসবুক আইডি থেকে আমার বিরুদ্ধে বিভিন্ন কু-রুচীপূর্ণ একটি পোস্ট প্রকাশ করা হয়। উক্ত কু-রুচীপূর্ণ পোস্ট এর কারনে আমি সামাজিক এবং দলীয়ভাবে হেয় প্রতিপন্নের স্বীকার হচ্ছি। উক্ত ফেইসবুক আইডির লিংক-https://www.facebook.com/share/1CsRqQIPvL/ উক্ত আইডি থেকে আমার নাম থেকে নানা মিথ্যা বানোয়াট ,কল্পকাহিনী ,গুজুব ছড়ানো হচ্ছে । তিনি জিডিতে মোঃ রুবেল পাটোয়ারী বলেন, আমি রুবেল পাটোয়ারী ছাড়াও ,শাহমাহমুদপুরের যুবদলের নেতা ফয়েজ পাটোয়ারী এবং যুবদলের হৃদয় কাজি, সাহেদ বেপারি ,শাহতলীর ছাত্রদলের জনপ্রিয় নেতা রবিউল গাজী রবি ও সেচ্ছাসেবক দলের নেতা শওকত কারীর নামেও মিথ্যা প্রচারনা চালাচ্ছে । বিভিন্ন মিথ্যা অপবাদ ও আমাদের সম্মানহানি করতে আমাদের নামে ফেইসবুকে নানা মিথ্যা পোস্ট করা হয়। আমি উক্ত আইডির বিরুদ্ধে আইনী ব্যবস্থা চাচ্ছি ।
উক্ত আইডি সনাক্ত করে দ্রুত ব্যবস্থা নিতে চাঁদপুরের পুলিশ সুপার ,চাঁদপুর সেনা ক্যাম্প ,ডিবি পুলিশ ও চাঁদপুর মডেল থানার ওসির সুদৃষ্টি কামনা করছি ।




