চাঁদপুরে ভুয়া নাম ব্যবহার করে রিপোর্ট তৈরী : ডায়াগনস্টিক মালিকের জরিমানা

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে মেডিকেল টেকনোলজিস্ট না থাকা সত্ত্বেও অন্যের নাম ব্যবহার করে বিভিন্ন ধরনের মেডিকেল টেস্টের রিপোর্ট তেরি করার অপরাধে ডায়াগনস্টিক সেন্টার মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে বাজার তদারকির নিয়মিত অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, অভিযান কালে মেডিকেল টেকনোলজিস্ট না থাকা সত্ত্বেও অন্যের নাম ব্যবহার করে বিভিন্ন ধরনের মেডিকেল টেস্টের রিপোর্ট তেরি করার অপরাধে মেডিল্যাব ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার মালিককে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানটি স্বেচ্ছায় পরিশোধ করেন।

অভিযুক্ত প্রতিষ্ঠানটি পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

জেলা পুলিশের একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর