
স্টাফ রিপোর্টার : চাঁদপুর পৌর সভার ৯নং ওয়ার্ডসহ বিভিন্ন স্থানে ব্র্যাকের ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা প্রচারনামূলক ক্লিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে এ ক্লিন ও প্রচারণামূলক কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক, চাঁদপুর পৌর প্রশাসক মোঃ গোলাম জাকারিয়া। জেলা প্রশাসনের সহায়তায় ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের আওতায় তারা ক্যাম্পিং করেন।
ব্র্যাকের জেলা সমন্বয়ক জিয়াউর রহমান,ব্যবস্থাপক গোলাম মোস্তফা, ক্লাইমেট চেঞ্জ এন্ড হেলথ অফিসার মোঃ বেলাল হোসেন এ সময় উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন ব্র্যাকের প্রোগ্রাম অফিসার মোঃ আলমগীর হোসেন। অনুষ্ঠানে সচেতনতামূলক ডেঙ্গু, চিকনগুনিয়া, ম্যালেরিয়াসহ বিভিন্ন রোগ চাঁদপুর পৌরসভা ও এর আশেপাশে বিভিন্ন এলাকা জুড়ে তারা মাইকিং এর ব্যবস্থা করেন।
এ সময় স্থানীয় সরকারের উপ-পরিচালক, চাঁদপুর পৌর প্রশাসক মোঃ গোলাম জাকারিয়া বলেন, ব্র্যাকের পরিচ্ছন্ন পরিচ্ছন্ন কার্যক্রমসত্যিই প্রশংসনীয়, আমি ব্র্যাককে ধন্যবাদ জানিয়ে অনুরোধ করবো ব্র্যাকের পক্ষ থেকে চাঁদপুর পৌরসভার প্রতিটি ওয়ার্ড এই কার্যক্রম যেন করা হয়।




