
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শণ করা হয়েছে।
গতকাল ১৪আগস্ট (বৃহস্পতিবার) বিদ্যালয় পরিদর্শণ করেন বিদ্যালয়ের এডহক কমিটির জমিদাতা সদস্য চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। পরিদর্শন কালে এডহক কমিটির জমিদাতা সাংবাদিক সোহেল রুশদী বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা-শিক্ষকবৃন্দ আগমন-প্রস্থান সঠিক সময়ে নিশ্চিত করতে হবে।
শিক্ষার মানউন্নয়ন, ভালো ফলাফল অর্জন, শিক্ষার্থী ঝরেপড়া রোধ, শতভাগ ছাত্র-ছাত্রী উপস্থিত নিশ্চিত করতে হবে। নিয়মিত অভিভাবক ও মা সমাবেশ, শিক্ষাথীদের বাড়ীতে বাড়ীতে ভিজিট, ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে মোবাইল আনা নিষিদ্ধ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিদ্ধান্ত বাস্তবায়নের কাজ করতে হবে।
এসময় উত্তর শাহতলী জোবাইদা বালিকা উবির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: নুরুজ্জামান, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার, সহকারি শিক্ষক মোহসিনা আক্তার, সহকারি শিক্ষক মোঃ নজরুল ইসলাম মিজি, সহকারি শিক্ষক তানজিনা খানম, সহকারি শিক্ষক তানিয়া আক্তার, সহকারি শিক্ষক মোঃ ইয়াছিন খান।




