উত্তর শাহতলী জোবাইদা বালিকা উ’বি পরিদর্শণ

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করা হয়েছে।

গতকাল ১৪আগস্ট (বৃহস্পতিবার) দুপুরে বিদ্যালয় পরিদর্শন করেন বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। পরিদর্শন কালে বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য সোহেল রুশদী বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষকবৃন্দ আগমন-প্রস্থান সঠিক সময়ে নিশ্চিত করতে হবে।

শিক্ষার মানউন্নয়ন, ভালো ফলাফল অর্জন, শিক্ষার্থী ঝরেপড়া রোধ, শতভাগ ছাত্র-ছাত্রী উপস্থিত নিশ্চিত করতে হবে। নিয়মিত অভিভাবক ও মা সমাবেশ, শিক্ষাথীদের বাড়ীতে বাড়ীতে ভিজিট, ছাত্রীদের বিদ্যালয়ে মোবাইল আনা নিষিদ্ধকরণ , শিক্ষা অধিদপ্তরের সিদ্ধান্ত বাস্তবায়নের কাজ করতে হবে। শিক্ষার্থীদের মাঝে মানবিক মূল্যবোধ তৈরি করতে হবে। বিদ্যালয়ে শিক্ষাথীদের নিয়মিত পাঠদান নিশ্চিত করতে হবে ।

এ সময় উত্তর শাহতলী জোবাইদা বালিকা উবির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: নুরুজ্জামান, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সপ্রাবির প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মোসাম্মৎ রুবিনা আক্তার, সিনিয়র শিক্ষিকা মেহেরুন্নেছা, সহকারি শিক্ষক মো: আব্দুল মান্নান, সহকারি শিক্ষক মো: নেছার আহমেদ খান, অফিস সহকারি মাওলানা মামুন হোসাইনসহ অন্যান্য শিক্ষকবৃন্দগণ।

সম্পর্কিত খবর