
চাঁদপুর খবর রির্পোট: ফরিদগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০০পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ১মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
১৩আগস্ট ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ আলম পিপিএম-সেবা’র সার্বিক দিক-নির্দেশনায় এসআই (নিরস্ত্র) পিয়াস বড়ুয়া সঙ্গীয় অফিসার এএসআই রাসেল মিত্র ও ফোর্সসহ ফরিদগঞ্জ থানাধীন ফরিদগঞ্জ থানাধীন কাছিয়ারা সাকিনস্থ রায়পুর টু চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশে রাজামিয়া পার্কে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল সাত্তার প্রঃ বাবলু (৩০), পিতা-মোঃ বিল্লাল খান, মাতা- ফাতেমা বেগম, গ্রামঃ লোহাগড় (খাঁন বাড়ি), থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুরকে আটক করে। এসময় মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আসামীর বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।




