
স্টাফ রিপোটার : চাঁদপুর সদর আর্মি ক্যাম্প থেকে মঙ্গলবার (১৩ আগস্ট ২০২৫) দুপুর ২টা ২৫ মিনিটের সময় স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে তালিকাভুক্ত অপরাধী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে চাঁদপুর সদর উপজেলার বাগাদী এলাকা থেকে মাদক ব্যবাসায়ী মেরাজ (২২) এবং ইমাম মিজি (২৩)কে গ্রেফতার করা হয়।
গ্রেফতাকৃত ব্যক্তিদের নিকট হতে ১৩ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্যে উদ্ধারকৃত মাদক এবং গ্রেফতারকৃত ব্যক্তিদের চাঁদপুর সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।




