হাইমচর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

হাইমচর প্রতিনিধি : চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ সভাকক্ষে বুধবার (১৩ই আগস্ট ২০২৫খ্রি.) সকাল সাড়ে ১০টায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়ের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরুপ মুহুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক, জামায়াত ইসলামের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, এনসিপির সমন্বয়ক মোঃ মোখলেসুর রহমান মুকুল,

সাবেক উপজেলা ডেপুটি কমান্ডার মোঃ হাফেজ আহম্মদ পাটওয়ারী, ৩নং দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার আব্দুল জলিল মাষ্টার, পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সালাম, সমাজ কল্যান বিষয়ক কর্মকর্তা ফেরদৌসী আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম,

মহিলা বিষয়ক কর্মকর্তা সার্জিয়া আফরিন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা কামাল, পল্লী বিদ্যুৎ কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু, উপজেলা মৎস্য কর্মকর্তা এ.বি.এম. আশরাফুল হক, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা আব্দুর রহমান, ৪নং নীলকমল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মনির সিকদার,

আলগী বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম কোতয়াল,হাইমচর প্রেসক্লাবের সভাপতি মোঃ ফারুকুল ইসলাম, চাঁদপুর সময় পত্রিকার সম্পাদক সাংবাদিক মোঃ আলমগীর হোসেন আসিফসহ উপজেলা বিভিন্ন দপ্তরের অফিসার বৃন্দ।

সম্পর্কিত খবর