বড় শাহতলীতে ২মাদক ব্যবসায়ীকে পুলিশে সোপর্দ : কারাগারে প্রেরণ

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওর্য়াডের বড় শাহতলীতে স্থানীয় জনতা কর্তৃক দুই মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে আটক করা হয়েছে।

১২ আগস্ট দিবাগত রাতে রাতে স্থানীয় জনতা মাদক ব্যবসায়ী ১। মোঃ মেহরাজ (২১) ২। মোঃ ইমান মিজ (২৩) কে আটক করে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: বাহার মিয়াকে জানালে ওসির নির্দেশে গভীর রাতে চাঁদপুর সদর মডেল থানার মোবাইল টিম এর এসআই মো: ইবাদুল হক তাদের আটক করে থানায় নিয়ে আসে।

গতকাল চাঁদপুর সদর মডেল থানার এসআই মো: ইবাদুল হক আসামীদের বিরুদ্ধে চাঁদপুর সদর থানায় মাদক মামলা করেন। মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ১৩পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আসামীদের কোর্টের মাধ্যমে চাঁদপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়।

জানা যায়, এ বিষয়ে চাঁদপুর সদর থানার এসআই মো: ইবাদুল হক বাদী হয়ে আসামী ১। মোঃ মেহরাজ (২১), পিতা-মোঃ কবির মিয়া, মাধ্য মরিয়ম বেগম, সাং-মধেশপুর, হাজী বাড়া, থানা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুর, ২। মোঃ ইমান মিজ (২৩), পিতা জাহাদীর মিজি, মাতা-জোসনা বেগম, সাং-কামরাঙ্গা, থানা ও জেলা-চাঁদপুরদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করেন।

এ ব্যাপারে চাঁদপুর সদর থানার এসআই মো: ইবাদুল হক গতকাল দৈনিক চাঁদপুর খবরকে জানান, শাহতলীতে আটক মাদকে জড়িত অাসামীদের ছাড়িয়ে নিতে নানা মহল থেকে চাপ সৃষ্টি করা হয়েছে । বিভিন্নভাবে প্রেসার দেওয়া হয়েছে । আটক আসামীদের মাদক আইনে মামলা করেছি ও কোটে পাঠিয়েছি । মূলত আমি ওসি স্যারের নির্দেশে ঘটনাস্থল থেকে মাদকসহ আসামীদের আটক করি ।

স্থানীয় জনগন আমাদের নিকট সোপদ করে । শাহতলীর স্থানীয় জনগনকে ধন্যবাদ জানাচ্ছি সহযোগিতার জন্য । মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ওসি স্যারের নির্দেশে আমাদের অভিযান অব্যাহত থাকবে । এ ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহন করেছে পুলিশ । মামলা থেকে জানা যায়, আসামীদ্বয়ের নিকট থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক আসামীরা কিশোর গ্যাং এর সাথে জড়িত বলে অভিযোগ উঠেছে ।

উল্লেখ্য, ইদানিং শাহতলী এলাকায় মাদক ব্যবসায়ীদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। বহিরাগতরা এসে শাহতলী এলাকায় মাদক বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে ।

শাহতলী এলাকাবাসী ও স্থানীয় রাজনীতিবিদরা মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষনা করেছে । যেই মাদকের সাথে জড়িত তাকেই আইনের আওতায় আনা হবে । এ ব্যাপারে চাঁদপুরের পুলিশ সুপার ও চাঁদপুর মডেল থানার ওসির সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী ।

সম্পর্কিত খবর